পুলিশ বাহিনীকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার-newsedge4

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

শনিবার বেলা পৌনে ১২টায় কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্কের বিবিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তদন্ত করে যাতে ঘটনার কারণ ও দায় বের করতে পারেন।” এই বিশেষজ্ঞরা আগুনের কারণ নির্ধারণ এবং অব্যবস্থাপনার দায় নির্ধারণে সহায়তা করবেন বলে উপদেষ্টা জানান।

প্রসঙ্গত, ১৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ বিমান বাহিনী ও নৌবাহিনীর সহায়তা নেওয়া হয়। এতে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পণ্য পুড়ে ছাই হয়ে যায়, যার মধ্যে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামালও রয়েছে। ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ফ্লাইট ডাইভার্ট করা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার ইউনিটের সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে বলেন, “যে ফায়ার ইউনিট বিমান পরিচালনার জন্য থাকে, সেটি কার্গো ভিলেজেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম।” তবে তদন্ত কমিটির রিপোর্টের পরই আগুনের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান। ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন অগ্নিকাণ্ডকে পরিকল্পিত ঘটনা বলে সন্দেহ প্রকাশ করেছে এবং এতে জাতীয় অর্থনীতির ক্ষতির কথা উল্লেখ করেছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড

এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমানোর জন্য সরকার পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন। ই-গেট দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *