শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার বেলা ১২টার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন নির্ধারণ করেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ অন্যান্য আইনজীবীরা।

আরও পড়ুন: অভ্যুত্থানে সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘ভুল’: শেখ হাসিনা

এই মামলায় গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, নির্যাতনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। মামলার রায় ঘোষণার দিনটি নিয়ে দেশজুড়ে আইনি ও রাজনৈতিক মহলে উৎকণ্ঠা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *