মির্জা-ফখরুল-ইসলাম-আলমগীর-newsedge24

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ নিয়ে বিএনপি মোট ২৭৩টি আসনে প্রার্থী ঘোষণা করল (এর আগে ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী দেওয়া হয়েছিল)।

ঘোষিত ৩৬ আসনে প্রার্থী (আসন অনুসারে)

  • ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম
  • দিনাজপুর-৫: এ কে এম কামরুজ্জামান
  • নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু
  • নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম
  • সিরাজগঞ্জ-১: সেলিম রেজা
  • যশোর-৫: এম ইকবাল হোসেন
  • নড়াইল-২: মো. মনিরুল ইসলাম
  • খুলনা-১: আমির এজাজ খান
  • পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার
  • বরিশাল-৩: জয়নুল আবেদীন
  • ঝালকাঠি-১: রফিকুল ইসলাম জামাল
  • টাঙ্গাইল-৫: সুলতান সালাউদ্দিন টুকু
  • ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ
  • কিশোরগঞ্জ-১: মোহাম্মদ মাজহারুল ইসলাম
  • কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান ইকবাল
  • মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির
  • মুন্সীগঞ্জ-৩: মো. কামরুজ্জামান
  • ঢাকা-৭: হামিদুর রহমান
  • ঢাকা-৯: হাবিবুর রশিদ
  • ঢাকা-১০: শেখ রবিউল আলম
  • ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন
  • গাজীপুর-১: মো. মজিবুর রহমান
  • রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ
  • ফরিদপুর-১: খন্দোকার নাসিরুল ইসলাম
  • মাদারীপুর-১: নাদিরা আক্তার
  • মাদারীপুর-২: জাহান্দার আলী খান
  • সুনামগঞ্জ-২: নাসির হোসেন চৌধুরী
  • সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম
  • সিলেট-৪: আরিফুল হক চৌধুরী
  • হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া
  • কুমিল্লা-২: মো. সেলিম ভূঁইয়া
  • চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা
  • চট্টগ্রাম-৬: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
  • চট্টগ্রাম-৯: মোহাম্মদ আবু সুফিয়ান
  • চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমীন
  • কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ

মির্জা ফখরুল জানান, বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা খুব শিগগিরই করা হবে। তিনি বলেন, “বিএনপি পূর্ণাঙ্গ নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে নেমেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *