খালেদা জিয়া-khaleda zia-newsedge24

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

একই সঙ্গে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার অনুরোধ করা হয়েছে। দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করারও আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এর আগে বুধবার সন্ধ্যা ৭টার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন এবং খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের সদস্য ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ টিম ঢাকায়

বর্তমানে খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ফুসফুসের সংক্রমণসহ একাধিক জটিল রোগে ভুগছেন এবং এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *