এনসিপি-নাহিদ ইসলাম-newsedge24

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “তফসিলের তারিখ পুরোপুরি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান নেত্রীর (খালেদা জিয়া) সুস্থতার বিষয়টি আছে। আমরা চাই, সব রাজনৈতিক দল যেন রাজনৈতিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার সুযোগ পায়—এরপর তফসিল ঘোষণা হোক।” শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ স্পষ্ট করেন, “কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। আমাদের বারবার বলা হয় আমরা নির্বাচনবিরোধী—কিন্তু আমরা নির্বাচন চাই, ওদিকেই যেতে হবে। তবে সবাইকে ঐক্যবদ্ধ করে, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে তারপর নির্বাচনে যেতে হবে।”

বলেন নাহিদ আরও বলেন, এনসিপি কারো সঙ্গে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় যায়নি। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তৃতীয় একটি জোট গঠন নিয়ে আলোচনা চলমান আছে। “পুরনো ধারার দলগুলোর ওপর জনগণের আস্থা নেই। আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই,”।

আরও পড়ুন: নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নিয়ে যা জানালেন ইসি সচিব

তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনের পরেও সংস্কারের গতি থামবে না, বরং আরও ত্বরান্বিত হবে। এনসিপির যাত্রা নির্বাচন দিয়ে শেষ হবে না। তবে বর্তমানে নির্বাচনের পরিবেশকে ‘পর্যাপ্ত সুষ্ঠু’ বলা যায় না। কিন্তু এগিয়ে যেতেই হবে।” নাহিদ আশা প্রকাশ করেন, “ইসিকে আমরা অনেক পরামর্শ দিয়েছি। কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে আমরা সামনে এগোতে পারব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *