মির্জা ফখরুল-bnp-newsedge24

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের এই কঠিন সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে ফিরে এসেছেন। গোটা জাতি বুকভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সমগ্র দেশের মানুষ এক বুকভরা প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন। ইতোমধ্যে দূর থেকে তিনি (তারেক রহমান) ডিজিটালি যে সমস্ত কথা আমাদের সামনে বলেছেন, জাতির সামনে বলেছেন; গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছেন। আশান্বিত হয়েছি এজন্যই, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারবো।”

তিনি আরও বলেন, “আজকে আমি কথা বলতে আসিনি। আজকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলবেন, আমরা শুনবো। যদিও ঠান্ডা লেগে তার কণ্ঠের কিছুটা সমস্যা হয়েছে। তারপর তিনি খুবই আপনাদের সঙ্গে কথা বলতে অন্তত্য উৎসুক।” এসময় তিনি সাংবাদিক নেতাদের মন খুলে কথা বলতে অনুরোধ করেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *