ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যরা মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মাজার জিয়ারত করবেন।
এদিকে মন্ত্রিপরিষদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। মহাসড়কে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়মিত মহড়া চলছে। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।





















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































