জাতীয় সংসদ-newsedge24

জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সংসদ অধিবেশন চলাকালে বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধীদলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকআউট করছি।”

ঘোষণার পর বিরোধীদলীয় নেতা জোটের অন্যান্য সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, “আইন প্রণয়ন প্রক্রিয়ার ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং—সব পর্যায়ে তারা অংশগ্রহণ করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সম্পূর্ণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের কোনো যৌক্তিকতা আছে কি না, তা বোধগম্য নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *