প্রধানমন্ত্রী-তারেক রহমান-পিলখানা হত্যাকাণ্ড -newsedge4

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ সমাজকে প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে-বিদেশে চাকরির অভাব হবে না।

রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষাবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়তে চায়।” তিনি দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের সমালোচনা করে বলেন, সেই সময়ে শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন:  ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

তারেক রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ২ হাজারের বেশি অধিভুক্ত কলেজে ৪০ লাখের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা নিয়েও অনেক শিক্ষার্থী বেকার থাকেন। এর অন্যতম কারণ হলো ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার অভাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *