শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-newsedge4

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন থেকে দেশের সব বোর্ডের পাবলিক পরীক্ষাগুলোতে অভিন্ন প্রশ্নপত্র হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নয়নের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ না দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করবেন।

1 comment on “দেশের সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *