লালমনিরহাটে তিস্তার-newsedge4

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বুধবার (১৩ আগস্ট ২০২৫) সকালে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এর ফলে জেলার ১৮টি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে, এবং প্রায় ১০,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে।

পানিবন্দী পরিবারগুলো উঁচু স্থান, স্কুল-কলেজের মাঠ এবং অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তবে, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সরকারিভাবে প্রথম দফায় কিছু ত্রাণ বিতরণ করা হলেও, তা চাহিদার তুলনায় অপ্রতুল। লালমনিরহাটে প্লাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে মহিষখোচা, কালমাটি, গোবর্ধন, খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর, গোখুন্ডা, চর গোকন্ডা, হাতীবান্ধা, পারুলিয়া, সানিয়াজান, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি এবং দহগ্রাম। এসব এলাকায় বাড়িঘরে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি প্রবেশ করেছে। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির তীব্র সংকট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: দেশকে যত দ্রুত নির্বাচনের পথে আনা যাবে, ততই মঙ্গল: মির্জা ফখরুল

বন্যার কারণে কৃষকদের রোপা আমন ক্ষেত, বীজতলা এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের কারণে গজলডোবা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে তিস্তা নদীতে পানির চাপ বেড়েছে। এই চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খোলা হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *