ভারতীয় হাইকমিশনার-প্রণয় ভার্মা-newsedge24

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভারতে অবস্থানরত শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি।” একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে—সে বিষয়েও ভারতের সহযোগিতা চাওয়া হয়।

আরও পড়ুন: নির্বাচনকে সামনে রেখে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা মির্জা ফখরুলের

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভারতের রয়েছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *