ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা-newsedge24

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্যানেল ঘোষণা করেন।

ছাত্রদলের মনোনীত ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর বারী হামিম মনোনীত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন তানভীর হাদি আল মায়েদ।

অন্যান্য পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: এহসানুল ইসলাম
  • কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মো. মেহেদী হাসান
  • সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান
  • ক্রীড়া বিষয়ক সম্পাদক: চিম চিম্যা চাকমা
  • ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মো সাইফ উল্লাহ্ (সাইফ)
  • সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
  • ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
  • স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসাইন
  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: মো মেহেদী হাসান মুন্না

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হবে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সদস্য পদে মনোনীতরা হলেন: মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

এর আগে, ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়। ১৮ আগস্ট শেষ দিন থাকলেও তা বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, এবং এদিনও ছাত্রদলের নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *