জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে খুনিদের অবশ্যই ধরা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “খুনিদের আমরা ধরবই। সে কালো পাহাড়ে লুকিয়ে থাকুক কিংবা নীল সাগরের ওপারে। ন্যায়বিচার পরাভূত হবে না, ইনশাআল্লাহ।”
আরও পড়ুন: ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
উল্লখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি। তার হত্যার বিচার দাবিতে শাহবাগে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































