সরকার-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্য তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ পদে নিয়োগ দিয়েছেন এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

একই সঙ্গে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে। প্রজ্ঞাপনটি আজ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ জনের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রিসভার সদস্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *