জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ-newsedge24

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ জন্য নতুন বাজেটে ঐতিহাসিক প্রস্তাবনা পেশ করেছে সরকার। এতে বিশেষ মাসিক ভাতার ব্যবস্থা রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

ভাতার বিবরণ অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার নথি অনুসারে:

  • শহীদ পরিবার: প্রতি মাসে ২০ হাজার টাকা সম্মানি ভাতা
  • ‘এ’ ক্যাটাগরি (সবচেয়ে গুরুতর আহত): মাসিক ২০ হাজার টাকা
  • ‘বি’ ক্যাটাগরি (মাঝারি গুরুতর আহত): মাসিক ১৫ হাজার টাকা
  • ‘সি’ ক্যাটাগরি (সাধারণ আহত): মাসিক ১০ হাজার টাকা

করছাড় গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন:  কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অর্থমন্ত্রী বলেন, এই উদ্যোগ জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগকে সম্মান জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার ও যোদ্ধাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *