অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগের ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা নিয়ে কাজ করতে হচ্ছে। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট হয়নি। তবে অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে। রবিবার দুপুরে রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বাজেট ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “অল্প টাকা দিয়েই হোক, দেশের মানুষকে ট্যাক্স নেটের আওতায় আসতে হবে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।”
তিনি জানান, বিগত সরকার ১ হাজার ৩০০টি প্রকল্প নিজেদের স্বার্থে তৈরি করেছিল। এর মধ্যে অনেকগুলো বাতিল করা হয়েছে। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে, যা কোনো কাজে আসছে না।
আরও পড়ুন: কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাত টিকে থাকতে পারে না। সরকারের জন্যও এটি কষ্টদায়ক। তবে সরকার এই খাত থেকে অর্থ নেওয়া থেকে বেরিয়ে আসবে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের সিলেকশনে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। “প্রবাদ আছে যারা রাজনীতি করবে তারাই সুবিধা পাবে। কিন্তু আমরা তা করিনি।”













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী”