আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিষয়টি আদালতের বিচারাধীন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “আদালতের বিচারাধীন বিষয়, আমরা যেহেতু সবাই মিলে আদালতকে সালিশ মানছি।” মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ নিষিদ্ধ হোক কি না— বিএনপির অবস্থান কী জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, “বিএনপির অবস্থান সম্পর্কে বিএনপিকে জিজ্ঞেস করলে ভালো হবে। সরকারের কোনো অবস্থান নেই।”
তিনি আরও বলেন, “আমরা আদালতে যখন যাই, দুটো পক্ষ থাকে। রাষ্ট্রপক্ষ তার মতো করে কাজ করবে, আওয়ামী লীগ ডিফেন্ড করবে তাদের মতো করে। শেষ পর্যন্ত কোর্ট ডিসাইড করবে।”
ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। দল হিসেবে নিষিদ্ধ হবে কি না— সে বিষয়ে আইসিটিতে মামলা চলবে এবং আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
তিনি বলেন, “আমাদের সমাজে এই আলোচনা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। আবার এই মতও আছে যে নিষিদ্ধ হওয়া উচিত নয়। সেই জিনিসগুলোই ফাইনালি জুডিশিয়ারি ডিসাইড করে। আমরা সেটার জন্য অপেক্ষা করব।”






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে যা জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা”