ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর দেশে ফিরবেন বলে দেওয়া ঘোষণার কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ বলেন, একজন মানুষের ‘ইগো’ বা অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে এবং শেখ হাসিনা ও তার পরিবার তার উদাহরণ।
পোস্টে তিনি অভিযোগ করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে। তিনি আরও দাবি করেন, দেশ ছেড়ে যাওয়ার পরও দেশে ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে।
সোহেল তাজ তার পোস্টে আরও বলেন, আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ-এর রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































1 comment on “শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সমালোচনায় সোহেল তাজ”