আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই ভাতা দুই ধাপে প্রদান করা হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এই সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, চলতি অর্থবছরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান। মঙ্গলবার তারা মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করেন এবং আমরণ অনশনের মতো কর্মসূচি অব্যাহত রাখেন।
আরও পড়ুন: ৫ শতাংশ বাড়িভাড়া প্রত্যাখ্যান এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের
সরকারের নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের দাবির একটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ করবে বলে তারা আশাবাদী


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































