ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনেই মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হলেন। টাঙ্গাইল-৮ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য আহমেদ আজম খানকে নতুন মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি নতুন মন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি আহমেদ আজম খানকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রীর দপ্তর বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রী শিগগিরই সিদ্ধান্ত জানাবেন। তবে সূত্রের খবর, আহমেদ আজম খানকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































