জেড আই খান পান্না-newsedge24

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়াই না করার ঘোষণা দেওয়ায় তাকে তলব করা হয়েছিল।

গত ২৩ নভেম্বর ট্রাইব্যুনাল-১ তাকে শেখ হাসিনার স্টেট ডিফেন্স কাউন্সেল হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ২৭ নভেম্বর জেড আই খান পান্না নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দেন: “শেখ হাসিনার এই আদালতে আস্থা নেই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেখানে আমি তাকে ডিফেন্ড করতে পারি না। এটা অনৈতিক।”

এই পোস্টের পর ট্রাইব্যুনাল তাকে তলব করে। বুধবার তলবের মাত্র ১০ মিনিটের মধ্যে হাজির হয়ে তিনি ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চান এবং তার বক্তব্য প্রত্যাহার করেন।

আরও পড়ুন: প্লট দুর্নীতি মামলায় হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ ক্ষমা গ্রহণ করে বিষয়টি নিষ্পত্তি করেন।

এদিকে, জোরপূর্বক গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *