ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে হত্যা-newsedge24

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একাধিক টিম ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুন: উগ্র গোষ্ঠীর সহিংসতা প্রতিরোধের আহ্বান জানিয়ে সরকারের বিবৃতি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় কর্মরত দীপু চন্দ্র দাসকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে কারখানার বাইরে নিয়ে মারধর করা হয়। পরে তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় এবং মরদেহে আগুন দেওয়া হয়। কথিত ‘তৌহিদি জনতা’ এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *