মরদেহ উদ্ধার-newsedge24

রাজধানীর গ্রিন রোডের ‘রূপসা’ নামের একটি আবাসিক হোটেল থেকে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দুপুরে কলাবাগান থানা-পুলিশ হোটেলের একটি কক্ষের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত নারীর নাম তানিয়া নবী (২৯)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাবার নাম নুর নবী এবং গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তানিয়া তার স্বামীর সঙ্গে কুমিল্লার শ্বশুরবাড়িতে থাকতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক জানান, দুপুরে খবর পেয়ে গ্রিন রোডের ‘রূপসা’ হোটেলের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষ থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ১৯ এপ্রিল একটি ইংরেজি কোর্সে ভর্তি হওয়ার উদ্দেশ্যে তিনি ওই হোটেলে উঠেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *