হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-newsedge24

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার পল্টন মডেল থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, “র‍্যাব-২ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি।” র‍্যাব সূত্রে জানা গেছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ৫৪-৬৩৭৫। মালিক আব্দুল হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম, বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। হান্নান এই হত্যাচেষ্টায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে। মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের ইচ্ছায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

আরও পড়ুন: হাদীকে গুলি করা একজন শনাক্ত, ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

ঘটনার পর থেকে পুলিশ ও র‍্যাব তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে মোটরসাইকেল শনাক্ত এবং মালিককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *