দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যাহারকৃত জেলা প্রশাসকরা হলেন:
- গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন
- পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান
- কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন
- নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান
- চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদ
প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রত্যাহারকৃত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের বিষয়ে শিগগিরই আরেকটি আদেশ জারি করা হবে।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































