শপথ নিলেন নুসরাত তাবাসসুম-newsedge24

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন বৈধ ঘোষণার পর হাইকোর্টের নির্দেশনা অনুসারে তিনি এই আসনে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *