হাম-টিকাদান-newsedge24

দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সোমবার থেকে এই জাতীয় টিকাদান অভিযান শুরু হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে স্থাপিত একটি টিকাদান কেন্দ্রে গিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, হামের সংক্রমণ রোধে দেশের সকল শিশুকে এই টিকার আওতায় আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত বয়সী সকল শিশুকে যথাসময়ে টিকা দিতে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *