প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ-newsedge4

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এই সৌজন্য সাক্ষাতে তাঁরা প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *