বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফরে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































