ইলিশ রপ্তানির-newsedge24

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ন্যায় ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ১,২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। পূর্বে আবেদনকারীদেরও নতুন করে আবেদন জমা দিতে হবে।

গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হলেও পরে তা কমিয়ে ২,৪২০ টন করা হয়। ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে এবং একটি প্রতিষ্ঠান ২০ টন রপ্তানি করে, যার মূল্য ছিল প্রতি কেজি ১০ ডলার (প্রায় ১,২০০ টাকা)।

আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দর ৪ মাস পর দিয়ে চাল আমদানি

এর আগে, গত ২৯ জুলাই পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স এসোসিয়েশন’ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ আমদানির জন্য চিঠি দেয়। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *