হাম-স্বাস্থ্য অধিদপ্তর-newsedge24

হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, মৃত ৭ শিশুর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং ৫ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ৭২৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮২ জনের হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক অবস্থা:

  • ঢাকা বিভাগেই সবচেয়ে খারাপ অবস্থা। গত ২৪ ঘণ্টায় এখানে ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৬ জন শিশু মারা গেছে।
  • রাজশাহী বিভাগে ৪ জনের হাম শনাক্ত এবং ১ জনের মৃত্যু হয়েছে।
  • চট্টগ্রামে ২ জনের হাম শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *