ফুয়েল পাস-newsedge24

রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। গতকাল সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এই সাতটি স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ফুয়েল পাস বাধ্যতামূলক করা সাত ফিলিং স্টেশন:

  • আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন
  • তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন
  • মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন
  • শাহবাগের মেঘনা মডেল পাম্প
  • নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার
  • মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন
  • আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন

সরকারি নির্দেশনায় বলা হয়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ‘ফুয়েল পাস’ অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল চালকদের জন্য এই সাতটি স্টেশনে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *