ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে বিএনপি জোটের মনোনীত ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) সকালে রাজধানীর নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকা:
রিটার্নিং কর্মকর্তার তথ্যমতে, বিএনপির বৈধ ঘোষিত ৩৬ জন প্রার্থী হলেন: সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
অন্যদিকে, স্বতন্ত্র জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়নপত্রটিও বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াত ও স্বতন্ত্র জোটের পক্ষ থেকে মোট ৫০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর বাইরে আরও তিনজনের মনোনয়নপত্র জমা পড়েছিল। আজ প্রাথমিক বাছাই শেষে এই তালিকা প্রকাশ করা হলো। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পরবর্তী ধাপগুলো কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সম্পন্ন হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































