ঢাকা মেট্রোপলিটন পুলিশ-newsedge4

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন, ২০২৫) সকাল ১১টায় জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কমিশনার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মৎসজিদসহ ঢাকার সব ঈদ জামাতের জন্য ডিএমপি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। ঈদগাহ ও আশপাশের এলাকায় সুইপিং কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা পর্যবেক্ষণে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট সবসময় প্রস্তুত থাকবে। মহানগরীর কোনো ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না।

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদ জামাতে ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ আনা যাবে না। জামাত শেষে তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে বের হতে হবে। সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে হবে। নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *