ডা. শফিকুর রহমান-newsedge4

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট, ২০২৫) দুপুরে এই সার্জারি সম্পন্ন হয়। আমিরে জামায়াতের ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক তার বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন: বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর

এর আগে, সম্প্রতি দলের একটি জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি গুরুতর ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে এই সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *