উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তিনি জানিয়েছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, আর সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান। এই বক্তব্যের পর রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এ নিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) মধ্যরাতে দেওয়া তার পোস্টে তিনি লিখেছেন, “এক সময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খোঁজে ওয়েস্টিনে।” এই পোস্টকে রাজনৈতিকভাবে ইঙ্গিতপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও পার্থ স্পষ্টভাবে কার উদ্দেশে এটি লিখেছেন তা উল্লেখ করেননি।
আরও পড়ুন: আসিফ মাহমুদ নির্বাচনকালীন সরকারে থাকছেন না
প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পার্থের ফেসবুক পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটিতে ৮০ হাজার লাইক পড়েছে, ২১ হাজার ৪০০ জন মন্তব্য করেছেন এবং ৮,৭০০ জন এটি শেয়ার করেছেন। এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































