সাবেক সচিব-ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম-newsedge4

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকা এবং পটুয়াখালী থেকে সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোয়েন্দা পুলিশ সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: সাবেক সচিব মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। বাকি ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। তবে, গ্রেপ্তারকৃত বাকি ছয়জনের পরিচয় এবং গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *