সিআইএ’র পরিচয় দেয়া এনায়েত-newsedge24

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান রমন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচয় দাবি করা এনায়েত করিম চৌধুরীকে (৫৫) দুই দিনের রিমান্ডে পাঠান। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন, কিন্তু আদালত ২ দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জিন্নাত আলী এই তথ্য নিশ্চিত করেন। শনিবার ঢাকার মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। আটকের সময় তার জব্দকৃত পাসপোর্ট থেকে জানা যায়, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

আরও পড়ুন: যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা সরকারের

এনায়েত করিম চৌধুরী নিজেকে সিআইএ’র কর্মকর্তা বলে দাবি করেছেন, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। মামলাটি রমনা মডেল থানায় দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *