জুলাই শহীদ ও যোদ্ধা-newsedge24

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক ব্যাখ্যায় জানিয়েছে, ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে। এছাড়া, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ‘ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। মন্ত্রণালয় গেজেট প্রকাশ এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এমআইএসভুক্ত তালিকা যাচাই-বাছাই করে ইতোমধ্যে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। ভুয়া নামগুলো বাদ দিয়ে তালিকা হালনাগাদ করা হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলো যাচাই করা হচ্ছে। যদি কোনো নাম ভুয়া প্রমাণিত হয়, তবে তা তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন মাহমুদুর রহমান

মন্ত্রণালয় জানিয়েছে, তারা জুলাই শহীদ ও যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো অনিয়মের সুযোগ না দেয়ার জন্য কঠোর নজরদারি অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *