মেট্রোরেল-newsedge4

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তবে বিকেল ৩টা থেকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু করা হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নিহত পথচারীর নাম আবুল কালাম এবং তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। ঘটনার আড়াই ঘণ্টা পর বিকেল ৩টায় ফার্মগেটে ক্রেনের সাহায্যে জাপান ও বাংলাদেশের প্রকৌশলীরা বিয়ারিং প্যাড বসানোর মেরামত কাজ শুরু করেন।

ডিএমটিসিএল জানায়, আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল সেবা এখনো বন্ধ রয়েছে। মেরামত কাজ শেষ হলে এই রুটেও সেবা পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *