বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-newsedge24

চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে দেশটির বিনিয়োগ আরও বাড়াতে বেইজিংকে আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দেশটির বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।” তিনি বাংলাদেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে চীন কাজ করছে। তিনি গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধারায় আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তির প্রদর্শন, সেমিনার ও প্যানেল আলোচনা চলছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *