আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। তিনি বলেন, ‘বিশেষ অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি।’
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। আগের প্রেসিডেন্টের মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনই কোনো মন্তব্য নয়।’
গততকাল শুক্রবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মনোনীত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। দায়িত্ব গ্রহণের সোয়া তিন বছরের মাথায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। বিকালে সামরিক সচিবের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
আরও পড়ুন: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
পদত্যাগপত্র গ্রহণের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। নতুন প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































2 comments on “সেপ্টেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন”