ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী-010130-NewsEdge24

নানা অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের ধর্মীয় সম্প্রীতি বারবার ভেঙে দেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার জন্য স্থান নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান।

আরও পড়ুন: আটকের ২৪ ঘণ্টার পরও তথ্য গোপন করা গুম হিসাবে গণ্য হবে 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *