বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-bpsc-newsedge24

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) পরিবর্তিত সময়সূচি ঘোষণা করেছে। বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে।

অন্যদিকে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট, যা পূর্বনির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে ১৯ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি, হলভিত্তিক আসনবিন্যাস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) এ প্রকাশ করা হবে।

প্রার্থীদের উদ্দেশে বিপিএসসি বলেছে, সঠিক ও আপডেট তথ্যের জন্য নিয়মিত ওয়েবসাইট পরিদর্শন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *