স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘উনি (তারেক রহমান) যখনই মনে করবেন, দেশে ফিরবেন।’

বৃহস্পতিবার (১২ জুন, ২০২৫) সকাল সাড়ে ১১টায় গাজীপুরের সালনা হাইওয়ে থানার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরা সহজ হবে কি না’—এমন প্রশ্নের প্রেক্ষিতে তিনি এই বক্তব্য দেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা যে কথা বলি, সেটা সম্পূর্ণভাবে প্রকাশ করবেন। খণ্ডিত রিপোর্ট করলে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচারণা চালায়। তাই অনুরোধ, আমার বক্তব্য সম্পূর্ণ রাখবেন।’

ভারতের পুশইন ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেছেন, তারা চিঠিও দিয়েছে। বাংলাদেশের নাগরিক যদি তাদের দেশে থাকে, আমরা অবশ্যই ফিরিয়ে নেব। তবে তাদের প্রপার চ্যানেলে আসতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *