বৃষ্টির দিন-newsedge4

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থার কারণে আগামী পাঁচ দিন সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২০ জুন, ২০২৫) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

উত্তর-পূর্ব ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর অক্ষ লঘুচাপের কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত প্রসারিত। মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার (২০ জুন)

  • বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ সম্ভাবনা।
  • তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (২১ জুন)

  • বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ সম্ভাবনা।
  • তাপমাত্রা: দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত।

রোববার (২২ জুন)

  • বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ সম্ভাবনা।
  • তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

সোমবার (২৩ জুন)

  • বৃষ্টিপাত: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ সম্ভাবনা।
  • তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ জুন)

  • বৃষ্টিপাত: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি। উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ সম্ভাবনা।
  • তাপমাত্রা: দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলে বন্যা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকতে পারে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *