বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ শনিবার (২ আগস্ট, ২০২৫) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুরু হয়েছে। তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
বিদেশে চিকিৎসার সুযোগ থাকলেও ডা. শফিকুর রহমান তার ব্যক্তিগত মতের ভিত্তিতে দেশেই ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বক্তৃতা দিতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমীর
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।







































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































