ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম-newsedge24

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। ডিবি’র একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির মূল হোতা মিঠু গ্রেপ্তার

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, সাবেক এই ডিআইজির বিরুদ্ধে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার অভিযোগ রয়েছে। এই হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা চলমান। নাহিদুল ইসলাম একসময় মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *