গ্রেপ্তার-২৪৪-newsedge24

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত ১৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান আমাদের সময়কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ দুপুর ৩টা পর্যন্ত এই ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডিএমপির উত্তরা পূর্ব থানা থেকে ৬ জন, উত্তরা পশ্চিম থানা থেকে ২ জন, গুলশান থানা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা থেকে ৪ জন এবং ক্যান্টনমেন্ট থানা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এছাড়া ধানমণ্ডি থানা থেকে ৬ জন, নিউ মার্কেট থানা থেকে ৬ জন, শাহবাগ থানা থেকে ৩ জন, হাতিরঝিল থানা থেকে ১ জন, পল্টন থানা থেকে ৬ জন, ডিবি রোডে ২২ জন এবং মতিঝিল থানা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *